• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

দুই পররাষ্ট্র সচিবের কলম্বোতে দ্বিপাক্ষিক বৈঠক

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

মশিউর আনন্দ, ঢাকা:
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শ্রীলংকার পররাষ্ট্র সচিব এডমিরাল (প্রফেসর) জয়ানাথ কলম্বাগের সাথে ২৮ মার্চ ২০২২ তারিখে শ্রীলংকার রাজধানী কলম্বোতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, ২২ তম বিমসটেক সিনিয়র অফিসিয়াল সভায় অংশগ্রহণের জন্য পররাষ্ট্র সচিব বর্তমানে কলম্বোতে অবস্থান করছেন।
দ্বিপাক্ষিক বৈঠকে দুই পররাষ্ট্র সচিব কোভিড-১৯ অতিমারি সত্ত্বেও দুই দেশের মধ্যে চলমান নিবিড় সম্পর্ক ও যোগাযোগের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। শ্রীলংকার পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিকে এক অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন।  সভায় দুই পররাষ্ট্র সচিব এ মাইলফলক উদ্‌যাপনের জন্য উপযুক্ত অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে একমত হন।
শ্রীলংকার পররাষ্ট্র সচিব সন্ত্রাসবাদ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
দুই পররাষ্ট্র সচিব সরাসরি শিপিং লাইন ব্যবহার করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ব্যবসা বাণিজ্য ও পর্যটন প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে কলম্বো বন্দরে বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা প্রচলনের জন্য পররাষ্ট্র সচিব শ্রীলংকার পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান। এছাড়া মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের ট্রানজিট যাত্রীদের জন্য বিমানের টিকেটের মুল্য হ্রাসের বিষয়ে শ্রীলংকান পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ফোরামের সভা দ্রুত সম্পাদন ও অনুষ্ঠানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান করার উপরেও গুরুত্ব আরোপ করেন দুই পররাষ্ট্র সচিব। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সম্পর্কের বর্তমান ধারা অব্যাহত রাখতে ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
পরররাষ্ট্র সচিব মোমেন ২৯ মার্চ ২০২২ তারিখ দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category