• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

 নওগাঁয় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:

নওগাঁর রাণীনগরে রতন সরকার (৪২) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ এপ্রিল ) দিবাগত মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (৩ এপ্রিল) সকালে রানীনগর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন আকুন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। রতন সরকার দেউল গ্রামের মৃত্যু রবীন্দ্রনাথ সরকারের ছেলে। আটক ব্যক্তির নাম সুশীলচন্দ্র তিনি দেউলা গ্রামের বাসিন্দা।

ওসি শাহিন আকন্দ জানান, রতন সরকার মাছের ব্যবসা করতেন। তার দুটি পুকুর আছে, শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত তিনি পুকুর থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও গ্রাম বাসি তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ির কিছু দূরে সুশীল চন্দ্রের বাড়ির কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আজ সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ওসি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সুশীল চন্দ্র কে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category