• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে কোরিয়ান কোম্পানি

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

এ বছরের শেষ দিকে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেতু চালু হওয়ার পর ৫ বছরের জন্য পদ্মা সেতুর টোল আদায়ের দায়িত্ব পাচ্ছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ সড়ক অবকাঠামো। এই সেতুকে ঘিরে রয়েছে অনেক স্বপ্ন এবং চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে। তবে শেষ পর্যন্ত সব কিছুু উপেক্ষা করে সেতুটির ৯৬.৫০ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে। নির্মাণকাজ শেষ হলে সেতুর পরিচালনা, রক্ষাণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার প্রয়োজন হবে।

সূত্র জানায়, পদ্মা সেতুর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়ে দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্ট ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চিঠি পাঠায়। ওই চিঠি অনুযায়ী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুরোধের প্রেক্ষিতে সেতু বিভাগ কর্তৃক কেইসি-এর সেতু রক্ষণাবেক্ষণ কাজের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য যাচাই করা হয়। এবং সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে জি-টু-জি ভিত্তিতে সার্ভিস প্রোভাইডার নিয়োগের প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হয়।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২০ সালের ১২ আগস্ট তারিখের সভায় পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে জি-টু-জি ভিত্তিতে সার্ভিস প্রোভাইডার নিয়োগ সংক্রান্ত সেতু বিভাগের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

সূত্র জানায়, কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন কর্তৃক দাখিল করা কারিগরি প্রস্তাব মূল্যায়নের জন্য সেতু বিভাগের ‘জি-টু-জি পদ্ধতিতে মূল্য নিরুপণের জন্য সরাসরি প্রস্তাবকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্রয়তব্যপণ্য/সেবার দাম নিরুপণ সংক্রান্ত কমিটি’ কর্তৃক এ সংক্রান্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কারিগরি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। কারিগরি কমিটি কর্তৃক যাচাই চলাকালে পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য কেইসি কর্তৃক পদ্মা সেতুর নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)’র সঙ্গে যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে এবং সর্বশেষ ২০২১ সালের ২১ মে তারিখে যৌথ কারিগরি প্রস্তাব দাখিল করে।

সূত্র জানায়, কারিগরি কমিটি কেইসি-এমবিইসি জেভি এর যৌথ কারিগরি প্রস্তাব মূল্যায়ন করে ২০২১ সালের ১৯ আগস্ট প্রতিবেদন দাখিল করে। ‘জি-টু-জি পদ্ধতিতে দাম নিরুপণের জন্য সরাসরি প্রস্তাবকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্রয়তব্য পণ্য/সেবার মূল্য নিরুপণ সংক্রান্ত কমিটি’ কারিগরি কমিটির উক্ত প্রতিবেদন বিশ্লেষণ করে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কিছুু সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তাবকারী প্রতিষ্ঠান কেইসি ২০২১ সালের ২১ অক্টোবর সংশোধিত কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করলে উক্ত প্রস্তাব মূল্যায়নের জন্য আবার কারিগরি কমিটির কাছে পাঠানো হয়। কারিগরি কমিটির মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে জি-টু-জি কমিটি প্রস্তাবকারী কেইসি’র সঙ্গে ২০২২ সালের ১৫ মার্চ নেগোশিয়েশন শেষ করার পর প্রতিবেদন দাখিল করে।

পদ্মা সেতু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পাঁচ বছর মেয়াদে পরিচালনার জন্য আইটি ও ভ্যাটসহ মোট ৬৯২ কোটি ৯২ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category