• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

প্রকাশিত হল ‘উইন্ড অব চেঞ্জ’ এ লালন সাঁই জীর ‘কানার হাটবাজার’

Reporter Name / ৪৭৪ Time View
Update : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিউইয়র্ক বাংলা ডেস্ক:
বাংলাগানকে বিশ্বময় সমাদৃত করতে প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে গানবাংলা টেলিভিশনের আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হল লালন সাঁইজির ‘কানার হাটবাজার’ গানটি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে বিশ্বের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের অংশগ্রহনের গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রিংকু।
বৈচিত্র্যময় নানা যন্ত্রানুসঙ্গে নতুনরূপে হাজির লালনের এই গানটি ৮ এপ্রিল (শুক্রবার) থেকে  সম্প্রচারিত হচ্ছে গানবাংলা টেলিভিশনে এবং প্রকাশিত হয়েছে গানবাংলার ইউটিউব চ্যানেলেও।

বাংলাগানকে আন্তর্জাতিক মানে বিশ্বের পৌঁছে দিতে গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের প্রযোজনায়  বহুমাত্রিক সংগীতায়োজনে ‘উইন্ড অব চেঞ্জ’ এর যাত্রা শুরু হয় ২০১৬ সালে।
যাত্রা শুরুর পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে গানের মঞ্চ হিসেবে গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের ৩০ দেশের শতাধিক মিউজিশিয়ানের অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এ বিভিন্ন ধারার দেশীয় জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুন মাত্রা।

যুদ্ধ-বিগ্রহের বর্তমান পৃথিবীতে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীরা কণ্ঠে স্লোগান তুলে নিয়েছেন ‘মিউজিক ফর পিস’।
বিশ্বময় সংগীতে এমন অবদান রাখায় গানবাংলা টেলিভিশনের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড , মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category