• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

 প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, নওগাঁর কলেজ ছাত্র আটক

Reporter Name / ৪৩২ Time View
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

নওগাঁর কলেজ ছাত্র আটক, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে এজাজ আহমেদ ওরফে পায়েল(১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার ২৮ শে ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার ২৭ শে ফেব্রুয়ারি বিকেলে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ থেকে তাকে আটক করা হয়।

আটক এজাজ আহমেদ নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের দুসতি গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় কুসুম্বা ইউনিয়ন এর বড়ই গ্রামের শরীফ আহমেদের ছেলে এবং মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে এজাজ আহমেদ এর বিরুদ্ধে মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে এজাজ আহমেদ ওরফে পায়েল গত ২৬ ফেব্রুয়ারি ফেসবুকে আইডিতে আল্লাহর কসম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না এমন স্ট্যাটাস দেওয়ার বিষয়টি স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে আসে। এরপর ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা সহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category