• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

প্রধানমন্ত্রীর সঙ্গে পদ্মা সেতুর কর্মকর্তা-পরামর্শক দলের সাক্ষাৎ

সূত্র : বাসস , অর্থকণ্ঠ ডেস্ক / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২


পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত ২২ জুন সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, সাক্ষাতে তারা প্রধানমন্ত্রীকে পদ্মাসেতুর বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেন, প্রমত্তা একটি নদীর ওপর পদ্মাসেতুটি নির্মাণে সবচেয়ে কম অর্থ ব্যয় হয়েছে। পাশাপাশি সেতুটিতে সর্বোচ্চ গুণগতমান বজায় রাখা হয়েছে- যাতে করে ১০০ বছরেও এটি টিকে থাকতে পারে।
প্রতিনিধি দলের উদ্ধৃতি দিয়ে মুন বলেন, আমরা পদ্মাসেতু নির্মাণের অভিজ্ঞতা ও নির্মাণ প্রযুক্তির অভিজ্ঞতার ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশকে জানাব।
এ সময় প্রধানমন্ত্রী পদ্মাসেতু নির্মাণে তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাদের অভিনন্দন জানান।
প্রতিনিধিদলও পদ্মাসেতু নির্মাণের সময় সব ধরনের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধিদলে ছিলেন পদ্মাসেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সুপারভিশন কনসাল্টেশন রবার্ট জন আভেস, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট দলের নেতা মাইকেল কিং, পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং পরামর্শক প্রফেসর শামীমুজ্জামান বসুনিয়া ও প্রফেসর আইনুন নিশাত।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস , অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category