• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আন্দুলবাড়ীয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচী

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

 মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার  ৪ অক্টোবর দুপুর ১২ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের সামনে ও বাউন্ডারির  ভিতরে বিভিন্ন স্থানে নানা  প্রজাতির আম,জলপাই,আমড়া সহ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই ইন্দ্রজিৎ কুমার হালদার,আন্দুলবাড়ীয়া উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃরায়হান বাদশা,আওয়ামীলীগনেতা শেখ লিটন আলী ও বৃক্ষ প্রেমিক গাছ পরিচর্যাকারী সাব্দার রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category