• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থসচিব

অর্থকন্ঠ ডেস্ক / ৮৮৮ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ফাতিমা ইয়াসমিন


দেশের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ প্রদান করে। অর্থসচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ফাতিমা ইয়াসমিন একই মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ১৩ জুন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান। এরপর তার স্থলাভিষিক্ত হলেন ফাতিমা ইয়াসমিন।
নতুন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে যোগদান করেন। তিনি এ বিভাগেরও প্রথম নারী সচিব ।
ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সের (আইপিএফ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফাতিমা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্ন্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতিতেও স্ন্নাতকোত্তর করেছেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র্রের রাটগার্স ইউনিভার্সিটিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন। হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন ফাতিমা ইয়াসমিন। অর্থকন্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category