• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

বর্ণমালায় ফাল্গুন!  চেয়ে দেখি!  জালানায়!    – সুবীর লরেন্স 

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

 

 

বর্ণমালায় ফাল্গুন!  চেয়ে দেখি!  জালানায়

 

   – সুবীর লরেন্স 

 

(১)
বর্ণমালায় ফাল্গুন  ।।
মেঘ সরে গেলেই
স্বপ্নের রঙধনু
লাল বর্ণমালা।
জ্বলজ্বলে কিরণ দেখবো বলে
জাগে মাতৃভাষার দিন
আকাশে মুখ তুলে।
তবুও মেঘ ঘন কালো চোখে
বৃষ্টি ঝরায়;
ধুয়ে ধুয়ে লাল বর্ণ
মালায় ঔজ্জ্বল্য খোঁজে !
(২)
চেয়ে দেখি  ।।
দুঃসময়ের দায় –
মৃত্যু-মিছিলের গোঙানি, হাহাকার ।
সরবে নীরবে বিচ্ছিন্নতার দিন
তবুও
মানুষের পাশে মানুষ।
পাথরে পাথর ঘসে দপদপে জ্বলন
অন্ধকার তাড়ায় ।
বিশ্বাসে অথবা আবিষ্কারে
সূর্যের ভোর দেখবে বলে
অন্ধ গুহায় দরজা খোঁজা।
প্রার্থনা জপমালা গোনে
কখনো বা জপমালা প্রার্থনায়।
স্রষ্টার মমতা আলোয়
আবিষ্কার
নিরাময় বইবে বাতাসে
আর অপেক্ষারা  তাকিয়ে
চেয়ে
জ্যোতির আশায়
আমাদের চারপাশে।
(৩)
জানালায়; প্রতিদিন  ।।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
এর পর মুছে যায় দিন; প্রতিদিন।
প্রতিদিন
মুছে মুছে খাতার সমস্ত পাতা
দায়ভার তুলে নিয়ে অনুভবের ইতিহাস
রোদ মেঘ পেরিয়ে
বৃষ্টিস্নাত জলে ধুয়ে ফেলা অসুখ –
তবুও দিন অসুখের কুয়াশায়!
যায়; যায়
মুছে যায় দিন
জানালায় প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category