• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

বিএনপির বক্তব্যে অখুশি জার্মান রাষ্ট্রদূত

Reporter Name / ৩৩৭ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ঢাকা: গত ১৭ মার্চ বৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে অখুশি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

এ সময় জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপির মন্তব্যে আমি অখুশি।

বিএনপির কোন মন্তব্যে অখুশি হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়।’

জার্মান রাষ্ট্রদূত বলেন, তারা মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আমাকে উদ্ধৃত করে বক্তব্য দিয়েছেন। তবে আমি নিজেই তো কথা বলতে পারি। আমাকে উদ্ধৃত করে কেন অন্য কেউ কথা বলবেন।

এর আগে গত ১৭ মার্চ জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে বৈঠক করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, আমাদের মধ্যে অনেক মিউচ্যুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, দেশের আইনের শাসনসহ সব কিছুই আসে আলোচনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category