• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

বিনিয়োগকারীদের পুঁজি নেই তিন হাজার কোটি টাকা

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

তিন দিন পতন আর দুই দিন সূচকের উত্থানের মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। ওই সপ্তাহে লেনদেন ও সূচক উভয়টিই কমেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ২ হাজার ৮২৯ কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছে। এ পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কর্মদিবসে পতনের মাধ্যমে লেনদেন হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম কর্মদিবসে উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে।
ওই সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত ছিল ১৫২টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচক ও দাম কমায় বিদায়ী সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা। তবে আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা।
সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৭ টাকায়। সপ্তাহের শেষ কর্মদিবসে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৫ টাকায়। মূলধন কমেছে দশমিক ৫৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকা। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার ৬২৫ টাকার লেনদেন কমেছে। শতাংশের হিসাবে যা ২৭ দশমিক ৭৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই হসপিটাল, ইউনিক হোটেল, বিডিকম অনলাইন লিমিটেড, শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ার।
একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১৫৫ পয়েন্ট কমে ১৯ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৬৫৬ টাকা।
বিদায়ী এই সপ্তাহে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ১৩২টির দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category