• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ব্যবসার পথ আরও সহজ করা উচিত -পরিকল্পনামন্ত্রী

Reporter Name / ৩৮২ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

দেশে ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি ঢাকা চেম্বারের ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়। কিন্তু এক জায়গায় হাত দিতে গেলে ২০ জায়গায় নড়াচড়া হয়। ভয় এতো বেশি মাথায় ওঠে যে, আগায় না।

এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা অভিযোগ করেন, সরকারি সংস্থাগুলো অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করছে। এনবিআরের অথরিটেরিয়ান (কর্তৃত্ববাদী) মনোভাব পরিহার করতে হবে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘অথরিটি’ শব্দটা অনেকেই পছন্দ করে। তবে প্রধানমন্ত্রী পছন্দ করেন না। তিনি আরও বলেন, অথরিটিকে কুর্নিশ করতে কে আসে? এগুলো তো মানুষকে সেবা দেওয়ার জন্য সংস্থা। এসব নিয়ে সরকারি ও ব্যবসায়ীদের মধ্যে আরও আলোচনা বাড়াতে হবে।

এম এ মান্নান বলেন, আমি একজন সচেতন দর্শক। ব্যবসায়ীরা যেসব দাবি করছেন, ১০ বছর ধরে দেখে আসছি। আমার মনে হয় না, আমার এ জীবনে এগুলো পুরোপুরি সমাধান হবে। তবে এমন অনেক কিছুুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category