• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

ভারতীয় বঙ্গ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বাসেডর হলেন শাকিব খান

Reporter Name / ১৮১ Time View
Update : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

হাসানুজ্জামান সাকী

বহির্বিশ্বে বাংলা ভাষাভাষিদের সবচেয়ে বড় উৎসব বঙ্গ সম্মেলনে বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সুপার স্টার শাকিব খান। এ বছর ১ থেকে ৩ জুলাই (২০২২ সাল) যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে এ আসর বসছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বৃহৎ এই বাংলা ভাষাভাষি সম্মেলন। বঙ্গ সম্মেলনের ইতিহাসে শাকিব খান প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

আজ বুধবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে “মাছের ঝোল” নামে একটি রেস্টুরেন্টে শাকিব খানের সাথে একটি সম্মতি সাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি’র পক্ষে সাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২ এর আহ্বায়ক মিলন আওন। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনএবিসি’র কো-কনভেনর অশোক রক্ষিত, সিএবি’র অন্যতম সংগঠক অভিক দাশগুপ্ত, ব্যবসায়ী আদৃশ চত্রবর্তী, বাংলাদেশের ব্যবসায়ী ও প্রোডিউসার শাহীন কবির ও অলিভ আহমেদ।

শাকিব খান বলেন, এরআগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।

মিলন আওন বলেন, প্রতি বছর বঙ্গ সম্মেলনে ৭ থেকে ৮ হাজার মানুষের ভীড় হয়। এবার বলিউড, ঢালিউড ও টলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবকটি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শো-সহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় একশ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মিলন আওন।

প্রসঙ্গত, এ বছর লাস ভেগাসের এই আয়োজনে কয়েকটি পর্বে বাংলাদেশকে বিশেষভাবে উপস্থাপন করা হবে। প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই আসর অনুষ্ঠিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category