• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

মালয়েশিয়ার বন্দিশিবির থেকে পালিয়েছিল পাঁচ শতাধিক রোহিঙ্গা

Reporter Name / ৩৯৫ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

আর্ন্তজাতিক ডেস্ক: মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় একটি  সাময়িক অভিবাসী বন্দিশিবির থেকে পাঁচশ’র বেশি রোহিঙ্গা বন্দি পালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার পেনাঙ রাজ্যের ওই বন্দিশিবিরে দাঙ্গা ছড়িয়ে পরার পর ৫২৮ রোহিঙ্গা বুধবার ভোরে পালিয়েছিল। শিবির থেকে পালানোর সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির গাড়ির নীচে চাপা পড়ে ছয় রোহিঙ্গা মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী ও দুইজন শিশুও রয়েছেন। 

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছে, রাস্তা জুড়ে মরদেহ পড়ে আছে। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের দৃশ্য, এভাবে নিষ্পাপ প্রাণগুলো ঝরে গেল।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দিশিবির থেকে পালানো ৮৮ জনকে ধরেছে গ্রামের বাসিন্দারা। আর ৩৮২ জনকে সকাল ১০টার মধ্যেই আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে এখনও কাজ করছে পুলিশ, সাথে ওই বন্দিশিবির এলাকায়ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category