• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক সমরেশ মজুমদার

Reporter Name / ৩৫০ Time View
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিলগ্নে বরেণ্য কথাসাহিত্যিক সমরেশ মজমুদারকে মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান’ করা হচ্ছে।
সাহিত্যে অনন্য কীর্তির জন্য আগামী ২৮ অক্টোবর মেলার প্রথম দিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। মুক্তধারার নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সমরেশ মজুমদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আটলাল্টিকের ওপার থেকে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউ ইয়র্ক বাংলা বইমেলার পক্ষ থেকে আমাকে সাহিত্য সম্মনানা জানানোর খবরে আমি আনন্দিত।  বইমেলার ৩০ বছর ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান স্বার্থক ও সুন্দর হোক।  মহামারী ভাইরাস থেকে পৃথিবী মুক্ত হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে।

নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ অক্টোবর শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’। ৩০-তম এই বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে এটিই বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বইমেলা।
প্রসঙ্গত, এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, কথা সাহিত্যিক দিলারা হাশেম ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। ৬ বছর আগে নিউইয়র্ক বইমেলা এই বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করে। বর্তমানে এর নাম মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার। মুক্তধারার অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়ার অর্থানুকুল্যে প্রতিষ্ঠিত এই পুরষ্কারের অর্থমূল্য ২,৫০০ মার্কিন ডলার।৫ দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বই মেলা শুরু হবে ২৮ শে অক্টোবর বৃহস্পতিবার।  সন্ধা ৬ টায় উদ্বোধনী অনুষ্টান লাগোর্ডিয়া মেরিয়টে।১০২-০৫ ডিটমার্স বুলেভার্ড, ইষ্ট এলমার্ষ্ট, নিউইয়র্ক ১১৩৬৯।   পরদিন ২৯ শে অক্টোবর শুক্রবার দেশ সেরা প্রকাশনা সংস্থাগুলো পশরা সাজিয়ে বসবেন জ্যাকসন হাইটের জুইশ সেন্টারে।  ৩৭-০৬ ৭৭ স্ট্রীট জ্যাকসন হাইট নিউইয়র্ক ১১৩৭২। মেলা চলবে প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১১টা পর্যন্ত। আসছে ১লা নভেম্বর পর্যন্ত। বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ অনেক লেখক-সাহিত্যক ও প্রকাশকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category