• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহার বিরুদ্ধে চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন হওয়া দরকার

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

জাতিসংঘের সদর দফতরের সামনে ১৯৯২ সাল থেকে একসঙ্গে একুশ উদযাপন করে আসছে বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা। একুশে ফেব্রুয়ারিকে নিউ ইয়র্ক স্টেট কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রেজুলেশন পাশ, বইমেলার সপ্তাহকে-আন্তর্জাতিক বাংলা সপ্তাহ ঘোষণা, ১৭ মার্চ-কে বঙ্গবন্ধু ডে ঘোষণা এবং ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে-র রেজুলেশন পাশসহ অনন্য সব কীর্তির উদ্ভাবক মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। মুক্তধারা সম্পর্কে বিষোদগার এবং চক্রান্তের সাথে কারা জড়িত? এর পেছনে কারা কাজ করছে তাদের স্বরূপ উদঘাটন খুব জরুরী। একই চক্র বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে মামলা করে সংগঠনকে বিনষ্ট করার চক্রান্ত করছে। এরা জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধেও মামলা করে পরাজিত হয়েছে।

 

 

বাঙালির চেতনা মঞ্চের সাথে বিশ্বজিত সাহার সম্পর্ক ৩০ বছরের। বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে আমেরিকায় তুলে ধরার কাজে নিয়োজিত মানুষটিকে এই চক্রটি বানাবার ব্যর্থ চেষ্টা করেছে ‘র’ এর এজেন্টসহ ইস্কনের সদস্য হিসেবে। এধরণের মিথ্যা ও বানোয়াট তথ্য আমরা বিশ্বাস করি না। যারা এগুলো প্রচার করছে তাদের সামাজিকভাবে প্রতিরোধ করা প্রয়োজন।
কমিউনিটির সকলের প্রতি আমাদের আবেদন, সমাজের ক্ষতি সাধনে লিপ্ত এই দুষ্টচক্রকে প্রতিহত করুন। এদেরকে সামাজিক ভাবে বয়কট করে সুষ্ঠ সমাজ বিনির্মাণে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
বাঙালির চেতনা মঞ্চের পক্ষে
স্বাক্ষরকারী
আব্দুর রহিম বাদশা
হারুন আলী
ছাখাওয়াৎ আলী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category