• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই মার্ক জাকারবার্গ

Reporter Name / ৮৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিপুল সম্পদ হারিয়ে তিনি দেশটির শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন। আমেরিকান সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠানের নাম বদলে এখন করা হয়েছে মেটা। ফোর্বস বলছে, ২০১৫ সালের পর এই প্রথম জাকারবার্গ যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকার বাইরে চলে গেলেন। সম্প্রতি ফোর্বস যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী জাকারবার্গ এখন যুক্তরাষ্ট্রের ১১তম শীর্ষ ধনী। শীর্ষ ১০-এর তালিকা থেকে ছিটকে পড়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে জাকারবার্গের সম্পদের পরিমাণ প্রায় অর্ধেক কমে গেছে। ফোর্বসের সর্বশেষ হিসাব অনুযায়ী, জাকারবার্গের বর্তমান সম্পদমূল্য ৫ হাজার ৭৭০ কোটি ইউএস ডলার। গত বছরের সেপ্টেম্বরে তার সম্পদমূল্য ছিল ৭ হাজার ৬৮০ কোটি ডলার। ফোর্বস বলছে, গত এক বছরে যুক্তরাষ্ট্রে জাকারবার্গের মতো এভাবে আর কারও সম্পদের পরিমাণ কমেনি।
শুধু যুক্তরাষ্ট্র নয়, সম্পদমূল্য কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন জাকারবার্গ। ২০২১ সালে বিশ্বের শীর্ষ ধনী বা শতকোটি ডলারের মালিকদের তালিকায় পঞ্চম অবস্থানে ছিলেন জাকারবার্গ। ২০২২ সালের তালিকায় তার ১০ ধাপ অবনতি হয়েছে। এ তালিকায় তার অবস্থান ১৫তম স্থানে। একইভাবে ২০২১ সালের যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে ছিলেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। আর ২০২২ সালের এ তালিকায় তিনি নেমে গেছেন ১১তম অবস্থানে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, মার্ক জাকারবার্গ বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথমবারের মতো স্থান পান ২০০৮ সালে মাত্র ২৩ বছর বয়সে। ফেসবুক প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় তিনি এ তালিকায় যুক্ত হন।
এদিকে ফোর্বস যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর যে তালিকা সম্প্রতি প্রকাশ করেছে, সেখানে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি ইউএস ডলার। আগের বছরের চেয়ে এ বছর সম্পদ বেড়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের। যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর তালিকার পাশাপাশি সারা বিশ্বের শীর্ষ ধনীদের যে তালিকা ফোর্বস প্রতিবছর প্রকাশ করে, সেখানেও শীর্ষে রয়েছেন ইলন।
২০২১ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করপোরেট নাম পরিবর্তন করে ‘ মেটা’ করা হয়। মেটার অধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে। জাকারবার্গ ২০০৪ সালে ‘ফেসবুক ইনকরপোরেশন’ প্রতিষ্ঠা করেন। আর ২০১২ সালে ছবি ও ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেন। এরপর ২০১৪ সালে ভয়েস, বার্তা ও ছবি আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category