• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মশিউর আনন্দ, ঢাকা
 যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর সাথে তাঁর  সচিবালয়স্হ দপ্তরে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ চমৎকার সম্পর্ক বিরাজ করছে।  ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে ব্রাজিল ও বাংলাদেশ একযোগে কাজ করছে। আমাদের চারজন তরুণ উদীয়মান খেলোয়াড় ইতিমধ্যে ব্রাজিল থেকে উন্নত প্রশিক্ষন গ্রহন করেছে। এ বছর আরো ১১ জন প্রতিভাবান ফুটবলারকে উন্নত প্রশিক্ষনের জন্য ব্রাজিলে প্রেরণ করা হবে।
প্রতিমন্ত্রী এ সময়ে যুব ও ক্রীড়ার উন্নয়নে দুইদেশের মধ্যেকার অভিজ্ঞতা বিনিময়ের প্রতি গুরুত্বারোপ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ব্রাজিলের সাথে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।
তিনি দুই দেশের মধ্যে অভিজ্ঞ কোচ ও টেকনিক্যাল পারসোনেলদের আদান প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
 ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা যুব ও ক্রীড়ার উন্নয়নে এমওইউসহ ব্রাজিলের সাথে বাংলাদেশের  দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category