• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

রংপুরে এক টাকায় ইফতার বিতরণ

Reporter Name / ৩১১ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
পবিত্র রমজানের সুবিধা বঞ্চিত অসহায় দুঃস্থ মানুষদের জন্য এক টাকার ইফতার বিতরণ করেছে রংপুরের একদল তরুণ-তরুণী। তবে বিনামূল্যে নয়। প্রতীকী এক টাকা মূল্যের তাদের কাছ থেকে ইফতার সামগ্রী কিনে নিচ্ছে দুস্থ মানুষেরা। এক টাকার বিনিময়ে আকর্ষণীয় প্যাকেটে ৬ পদের ইফতার পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ। রোববার(১৬ এপ্রিল) বিকেলের ফেসবুক একটি গ্রুপ আপডেট রংপুর ও স্বেচ্ছাসেবী সংগঠন ” স্পেড স্মাইলস ” এর উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা।

সময় মাত্র এক টাকা দিয়ে অটোচালক, পথচারী, রিক্সা চালক ও অসহায় দুস্থ মানুষের ইফতার গ্রহণ করেন। আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে বিরানি, পেঁয়াজি,বেগুনি, জিলাপি বুন্দি সহ আরো কয়েক পদ রয়েছে। সঙ্গে দেয়া হচ্ছে একটি করে পানির বোতল। ইফতারের খাবার খেয়ে সবাই খুশি। তারা জানান, ইফতার কিনতে কিরে চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হয়। সেখানে এক টাকা দিয়ে ইফতার পাইলাম। ফেসবুকভিত্তিক গ্রুপ আপডেট রংপুরের প্রতিষ্ঠাতা এডমিন ও সংবাদকর্মী হাসান আল সাকিব বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত হলে অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখেই কারো আত্মসম্মানে যেন আঘাত না লাগে ভাতৃত্বের গ্রহণের কোনও বিব্রতকর অবস্থার না পড়েন এই জন্য প্রতি বছরের ন্যায় এবারও ১ টাকার বিনিময় এই ইফতার বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category