• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

রবীন্দ্র পুরস্কার পেলেন ড. আতিউর রহমান

অর্থকণ্ঠ প্রতিবেদক / ৭৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। গত ১০ এপ্রিল একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃৃতা করেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

সেলিনা হোসেন বলেন, বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৃৎ গবেষক। তার কিছুু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূল লগ্নতা এবং পূর্ববঙ্গে আতিউর রহমান দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।
উল্লেখ্য, রবীন্দ্র গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ গুণী ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন।
পরে পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়। অর্থকণ্ঠ প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category