• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

রিতার কবিতা ‘চলতি পথে রাস্তার ধারে শুয়ে পড়ি যখন তখন’

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

 

—এইচ বি রিতা

চলতি পথে রাস্তার ধারে শুয়ে পড়ি যখন তখন
শুয়ে পড়ি খোলা চোখে
দৃষ্টি মধ্যকাশে সীমাহীন ঘুরপাক খায়
কতক পথিক যেতে যেতে থমকে দাঁড়িয়ে;
বিস্মরণে চেয়ে দেখে আকাশ তলে পাগলামী খেলা।

নিঃশ্বাস নিতে নিতে খোলা চোখ বুজে আসে
যতটা গভীরে দম টানা যায়
ততটাই গভীর থেকে বিষাক্ত নির্যাস ছুড়ে দেই বাতাসে
শরীরের বিষক্রীয়া বিদ্রোহ করে অবশেষে
নেতিয়ে পড়ে বিশুদ্ধ বাতাসের কাছে।

আকাশ তলে প্রতিবন্ধকতা ছুড়ে ফেলে
তাকিয়ে দেখি মুক্ত বাতাসে জীবন লুটুপুটি খায়
সেই জীবনে বিষ নেই, বিস্ফোরণ নেই
কঁচি সবুজের মত নির্মলতা আমায় ছুঁয়ে যায়।

নিঃশ্বাস নিতে নিতে টের পাই
চোখের পাতায় শিশির দানা মোলায়েম আবেশে বলে যায়-
বেঁচে থাকা মন্দ নয়।
পুনর্জন্মের প্রত্যাশায় অতপর; শুয়ে পড়ি আকাশ তলে
কোমল বাতাসে ঢেউ তুলে আঁধার আমায়;
সন্মোহনী জীবনের গান শুনিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category