• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

রূপচর্চায় পুরুষদের অবাক করা খরচ!

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

আমরা সবাই জানি রূপচর্চায় নারীরা সবার থেকে এগিয়ে। যদি নারী-পুরুষ উভয়েরই ত্বকের যত্ন নেয়া জরুরি। অথচ মাত্র ১০ বছর আগেও যেখানে পুরুষরা নিজেদের জন্য ফেসওয়াশ এবং ক্রিম পর্যন্ত কিনতেন না। সেখানে এ সময়ে এসে শুধু প্রসাধনীর জন্য বছরে হাজার কোটি টাকা খরচ করছেন তারা!

ডেটিং-এ যাওয়া বা বিয়ের সময় নিজেকে সুন্দর-সুদর্শন দেখাতেই নয়, সচেতনতা বেড়েছে নিজেকে স্মার্টভাবে গুডলুকিং করে উপস্থাপনের। আর এটা শুধু মেয়েদের মন জয় করতে নয়, বরং কাজের ক্ষেত্রে উন্নতির জন্যই পুরুষরা এখন নিজেদের দিকে খেয়াল রাখতে শুরু করেছেন।

সম্প্রতি নিয়েলসনের রিপোর্ট অনুযায়ী, শুধু ভারতে পুরুষ–প্রসাধনীর বাজার ৫ হাজার কোটি টাকা বেড়েছে এবং তা বেড়েই চলেছে।

প্রতিবেদনে রূপচর্চার প্রতি পুরুষের নজর দেওয়ার কারণ হিসেবে বলা হয়, এতে করে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং গ্ল্যামার বাড়লে কাজের ক্ষেত্রেও অন্য সহকর্মীদের চেয়ে তাকে এগিয়ে রাখে। 

পুরুষের প্রসাধন সামগ্রীও কিন্তু নারীদের তালিকা থেকে খুব কম নয়। পুরুষের ত্বক অনুযায়ী ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেসওয়াশ, স্ক্রাবার, পারফিউম, হেয়ার জেল ও শেভিং জেল রয়েছে নিয়মিত কেনার লিস্টে। 

আপনার সংগ্রহে সব আছে তো? নিজেকে স্মার্টলি গুছিয়ে উপস্থাপন করা কিন্তু শুধু নারীর জন্যই গুরুত্বপূর্ণ নয়, পুরুষের জন্যও সমান জরুরি। প্রসাধনী কেনার সময় অবশ্যই ভালোমানের পণ্য কিনুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category