• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

শাহজালালে ৫ কোটি টাকার সোনাসহ নারী আটক

Reporter Name / ৪২৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি সোনাসহ শাহানাজ চৌধুরী নামে এক মার্কিন পাসপোর্টধারী বাংলাদেশি নারীকে আটক করেছে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে আমেরিকা থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।

আটক শাহানাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে ঢাকায় নেমেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর।

আটক সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা জানিয়ে কাস্টম হাউসের উপকমিশনার জানান, এমিরেটস এয়ারলাইনসের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হওয়ার খবর ছিল। এরপর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। যাত্রী শাহানাজ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন।

সানোয়ারুল কবীর জানান, যাত্রী শাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ছয় কেজি ৮০০ গ্রাম। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category