• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

শিগগিরই দর্শনা স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে

Reporter Name / ২৪০ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকেঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলবন্দরের জমি অধিগ্রহণের পর শিগগিরই স্থবন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানালেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দর্শনা স্থল বন্দর পরিদর্শন করে তিনি একথা বলেন।
দর্শনা সীমান্তবর্তী এলাকায় জমির জন্য বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে দর্শনা আন্তর্জাতিক বিজিবি সম্মেলনকক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি দর্শনা স্থল পথকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে এনবিআর। দর্শনা স্থলবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। দর্শনা স্থলবন্দরটি মডেল বন্দর হিসেবে চালু করতে ব্যবস্থা নেবে সরকার। শিগগিরই এ বন্দর চালু হবে।’

এ সভায় ছিলেন যশোর বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব মো. কবির খাঁন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চুয়ডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আক্তার, চুয়াডাঙ্গা এনএসআই পরিচালক জামিল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়ার মতিয়ার রহমানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category