• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

সাগরে ৪০০ কচ্ছপের বাচ্চা অবমুক্ত

Reporter Name / ৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

জাফর আলম,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগর উপকূলে হ্যাচারিতে জন্ম নেয়া ৪০০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে সাগরে।বৃহস্পতিবার  (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে টেকনাফ বাহারছড়ার শামলাপুর সৈকতে বাচ্চাগুলোকে সাগরে ছেড়ে দেয়া হয়।বন বিভাগের সহায়তায় মেরিন লাইফ এলায়েন্স এসব কচ্ছপের বাচ্চা সংরক্ষণ ও অবমুক্ত করেছে।

 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। মেরিন লাইফ এলায়েন্সের গবেষণা সহকারী ওসমান সরওয়ার জানান, গত ২৫ জানুয়ারি থেকে অলিভ রিডলি জাতের মা কচ্ছপ সৈকতে ডিম দিয়েছিল। কক্সবাজার জেলার বিভিন্ন অংশে দেয়া ডিমগুলো সংগ্রহ করে কচ্ছপ ও সাগরের জীব বৈচিত্র্য সংরক্ষণে কাজ করে মেরিন লাইফ এলায়েন্স ।শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, সমুদ্রের আবর্জনাগুলো ভক্ষণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখে কচ্ছপ। নিষিদ্ধ জালে মাছ শিকারকালে আটকা পড়ে মারা যায় কচ্ছপ। এদিকে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category