• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

সাফিয়া চৌধুরী মৌরীর কবিতা

Reporter Name / ৩৫১ Time View
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

সাফিয়া চৌধুরী মৌরী

কয়েকটি মায়া মায়া চোখের হরিণ হারিয়ে গেছে বেহেস্তে
পাশের কবরস্থানে চাপা পরা আদরের হাত গুলো
তাঁরা কি মোনাজাতে দোয়া করে উত্তরসূরীদের জন্য ?

সবুজ ছোট মাঠের উপর একটি লম্বা মিনার
উপরে উঠার সরু পেচানো সিঁড়ি
শুধু একজন মুয়াজ্জিন উঠে আজান দেয়ার জন্য
মাগরিবের আজান পরবে তখন
ছোট্ট আমি আর ছোট্ট প্রতিক
কোথা থেকে আজান এর আওয়াজ আসে দেখতে যাচ্ছি উপরে
মাঠের পাশেই দোতালার বারান্দা থেকে
মা ডেকে যাচ্ছে …ডাক না শুনে উঠে যাচ্ছি আমরা …

অনেক দূর উপরে উঠে দেখি
ঐ দোতালা বারান্দাটায় চুমকির মতো চূর্ণ কাঁচের টুকরা পরা
মা কে দেখতে পারছি না
তার ডাক ও আর শুনতে পারছি না
একটা পাখি ডেকে যাচ্ছে …
আর ঝিঝি পোকাদের যিকির হচ্ছে ।

# মৌরি কবি বেলাল চৌধুরীর মেয়ে এবং একজন শিল্পী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category