• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া

সিটি আর্টিস্ট কর্পস গ্র্যান্টী’ শিল্পী টিপু আলম-এর একক কার্টুন প্রদর্শনী

Reporter Name / ৫৫০ Time View
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আগামী ২ অক্টোবর শনিবার নিউইয়র্কে  শুরু হচ্ছে ‘সিটি আর্টিস্ট কর্পস গ্র্যান্টী’ শিল্পী টিপু আলম-এর একক কার্টুন প্রদর্শনী “কার্টুন আনবক্স“। জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রিটের প্রিমাভেরা গ্যালারীতে শনি-রবি দু’দিনব্যাপী এ প্রদর্শনী চলবে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। বাংলাদেশী  আমেরিকান টিপু আলমের পড়াশোনা চিত্রকলায়। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা থেকে  বিএফএ এবং আমেরিকার সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, লেহম্যান কলেজ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন। শিল্পকলায়  প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুর আগ থেকেই টিপু  কার্টুনিস্ট হিসাবে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় টিপুর  কার্টুন ছাপা হয়েছে। টিপুর কার্টুনের বিষয় বরাবরই বাংলাদেশ ও বাঙালি।প্রবাস জীবনেও সে চর্চা অব্যাহত রেখেছেন। এর সাথে যোগ হয়েছে আমেরিকা ও বিশ্ব রাজনীতি। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকাগুলোতে তিনি নিয়মিত কার্টুন আঁকছেন। জ্যাকসন হাইটসের প্রিমাভেরা গ্যালারীতে (৩৭-০৭ ৭৪ স্ট্রিট) হবে টিপু আলমে দ্বিতীয় একক কার্টুন প্রদর্শনী। ২০২০ সালে তার প্রথম একক কার্টুন প্রদর্শনী ‘এক কার্টন কার্টুন’ অনুষ্ঠিত হয় ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারীতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category