• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন অবসর নেয়া পুলিশ সদস্য

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

দীর্ঘ ৩৮ বছরের চাকরি জীবন সমাপ্ত করে বুধবার (২০ অক্টোবর) অবসরে গেছেন এই পুলিশ সদস্য। তবে, তার বিদায়টা ছিল অনেক আনন্দের। সহকর্মীর বিদায় বেলায় আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

বুধবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে অবসর নেন কনস্টেবল দলিলুর রহমান। সততা, সুনাম ও দক্ষতার সাথে চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় তাকে উপহার সামগ্রীসহ ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। পরে আনুষ্ঠানিকভাবে তাকে সুসজ্জিত মাইক্রোবাসে করে তার নিজ বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে পৌঁছে দেয়া হয়। তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

সময় সদ্য বিদায়ী পুলিশ সদস্য দলিলুর রহমান আবেগে আপ্লুত হয়ে বলেন, সবার বিদায় বেলাটা কষ্টের হলেও আমারটা ছিল আনন্দের। বিদায় বেলায় মানবিক পুলিশ সুপার স্যারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। আমি বাংলাদেশ পুলিশের কনিষ্ঠ পদমর্যাদার সদস্য ছিলাম। আমার মতো একজন পুলিশ সদস্যের সম্মানজনক বিদায়ের এমন উদ্যোগ জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি করবে। এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) কনক কুমার দাসসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category