• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

স্বাধীনতা তুমি   – রোকসানা সিদ্দিক 

Reporter Name / ৩২৯ Time View
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

স্বাধীনতা তুমি 
 – রোকসানা সিদ্দিক 
স্বাধীনতা তুমি বাংলার মাটি বাংলার ফুল ও ফল,
স্বাধীনতা তুমি পাহাড় নদী সাগর অথই জল।
স্বাধীনতা তুমি কৃষকের ঘামে ফলানো শস্য- ফুল,
স্বাধীনতা তুমি পল্লি মেয়ের আদুরে কানের দুল।
স্বাধীনতা তুমি মায়ের আঁচলে নকশির কারুকাজ,
স্বাধীনতা তুমি কৃষক বাবার লাঙল-জোয়াল সাজ।
স্বাধীনতা তুমি নববধূর নোলক দোলানো হাসি,
স্বাধীনতা তুমি যুবকের বুকে উচ্ছ্বাস রাশিরাশি।
স্বাধীনতা তুমি রাখালের ঠোঁটে মিষ্টি  বাঁশির সুর,
স্বাধীনতা তুমি ফেরিওয়ালার পায়ে হাঁটা পথ দূর।
স্বাধীনতা তুমি  ভাটিয়ালি সুরে বাউলের কোন গান,
স্বাধীনতা তুমি গদ্য-কথায় জুড়িয়ে দিয়েছো প্রাণ।
স্বাধীনতা তুমি হাসন- লালন- নজরুলের গীতি-নৃত্য,
স্বাধীনতা তুমি সবুজের মাঝে  পতাকার লাল বৃত্ত।
স্বাধীনতা তুমি দ্বন্দ্ব-বিভেদ গুঁড়িয়ে দেওয়া স্বদেশ,
স্বাধীনতা তুমি রক্তের দামে কেনা এ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category