• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

স্বাধীনতা দিবস নিয়ে একটি কবিতা – এক রক্ত কুসুম! জাকিয়া রহমান

Reporter Name / ২৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

 

স্বাধীনতা দিবস নিয়ে একটি কবিতা – 

এক রক্ত কুসুম!

জাকিয়া রহমান

বুকে তখন জন্ম নিয়েছে, 

‘স্বাধীনতা’ নামের এক রক্ত কুসুম! 

ধরার বুক কাঁপিয়ে- দোর্দণ্ড রোষে,    

উদয় হল দানবের দল। 

আকাশ-বাতাস করে ঝাঁঝরা প্রচন্ড জুলুম   

হলো সূচনা – বিভাজিত করবে হৃদপিণ্ড।

উপড়ে ফেলে নিশ্চিহ্ন করবে সে রক্ত কুসুম!   

সে কুসুমের রেনুতে রেনুতে আপ্লুত, 

পাপড়িতে পাপড়িতে জয়গান রণিত- 

তোলে আরাধ্য ঝংকার।  

দিক্বিদিক বিদারী- রেশ তার সর্বত্র বিস্তারিত,  

স্বাধীনতার প্রেরণায় তেজস্বী চিৎকার।     

ঝাঁপিয়ে পড়ে দানবের অস্ত্রের,  

লক্ষ বারুদের ফুলকিতে-

নির্মম আঘাত রোধ করতে।   

সেদিনের শপথ- মায়ের বক্ষের অস্থি প্রতিরক্ষার।  

দানবের জিঘাংসাকে পদতলে দলে, 

নিশ্চিহ্ন করার অঙ্গীকার।  

নিজস্ব ভূমিতে প্রস্ফুটিত করতেই হবে, 

সে রক্ত কুসুম আবার! 

সেদিন করেছিল প্রতিজ্ঞা সন্তানেরা- 

নির্ভীক অন্তরে বিজয়ের আকাঙ্ক্ষায়, 

পদতল ছুঁয়ে মায়ের।   

স্বাধীনতা নামের রক্ত কুসুম ভূমিষ্ঠ হবেই,  

এ আমোঘ সত্য চিরদিনের!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category