• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

হিনা রব্বানি এবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজনীতিক হিনা রব্বানি খার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিনা রব্বানি খার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে শপথ নেয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৩৭ সদস্যের মন্ত্রিসভা। নতুন এ মন্ত্রিসভায় এবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হিনা রব্বানি খার ২০১১ সালের ১৯ জুলাই থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ২১তম এবং প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এ রাজনীতিক। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলী জারদারি।

যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি খার পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে। তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি।

সূত্র: ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category