• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

৭১ এর কালরাত্রি      – ইলা বিশ্বাস 

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

 

৭১ এর কালরাত্রি
     – ইলা বিশ্বাস 
মানুষরুপী হায়নার দল
পাকিস্তানি সেনা,
শান্তিপ্রিয় বাঙালিকে
করেছিল হানা।
চাইছে বলে নিজের ভাষা
নিজের মাটি জল,
দুষ্ট মতি  ইয়াহিয়া
করেছিল ছল।

 

ছাত্র,শিক্ষক, সাধারণ লোক
যে,যেখানে ছিল,
বুদ্ধিজীবী বেছে বেছে
আগে বলী দিল।
শেখ মুজিবকে ধরে নিয়ে
করলো তারা বন্দী,
মিছি মিছি ভয় দেখিয়ে
করতে বল্ ল সন্ধি।
বুদ্ধিনাশা হায়নার দল,
দিয়ে বাঘের গায়ে হাত,
নিজের পায়ে কুড়াল মেরে
হলো কুপোকাত।
২৫শে মার্চের দলিলখানি
বাংলায় আছে জমা,
যে দিনই  হোক পাকিস্তানির
চাইতে হবে ক্ষমা।
২৫শে মার্চ ভয়াল রাতে
বাংলার বুক ক্ষত
দিয়েছে রক্ত বাঙালী প্রাণ
করেনিকো মাথা নত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category