• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

মনজুর আহমদের কবিতা চলে যাওয়া

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

চলে যাওয়া
মনজুর আহমদ

চলে যাওয়া মানে চলেই যাওয়া
ধূসর পথের প্রান্ত সীমায় বিলীন হওয়া
চলে যাওয়া মানে একেবারে চলে যাওয়া
চলে যাওয়া মানে কারো বিদায় নেয়া
চলে যাওয়া মানে পিছুটান মুছে ফেলা
চলে যাওয়া মানে আর কখনও না ফেরা।
চলে যাওয়া মানে চিরতরে প্রস্থান
চলে যাওয়া মানে অনন্ত অবসান।

সব কিছুই তো থেকে যায় একইরকম
একই ছন্দে এগিয়ে চলে জীবন যেমন
একইরকম জোছনায় আলোকিত রাত্রি
একই রৌদ্র-জ্বলা এই প্রখর প্রকৃতি
একই কলরব আনে আনন্দ হাসি গান
জীবনের জয়গানে একই কলতান
থাকে না কেবল সেই যে জন যায়
যে জন যায় সে একেবারে যায়।
কিছুদিন উচ্চারিত নামটি তাহার
স্মরণের আবরণে দুঃখ বেদনার
তারপর পেরিয়ে যায় কালের হিসাব
স্মৃতি থেকে মুছে যায় অতীত বিলাপ।
চলে যাওয়া মানে কারো একেবারে যাওয়া
চলে যাওয়া মানে তার নিঃশেষ হওয়া।
————————
নিউইয়র্ক, ২৪ অক্টোবর’২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category