• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

মোংলা-পায়রা বন্দরের গুরুত্ব বাড়বে

খুলনা প্রতিনিধি / ১৬৭ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

আগামী ২৫ জুন গৌরবের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। খুলনা প্রেসক্লাবে সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ মোহাম্মাদ আলী। তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। বহুল প্রতীক্ষিত পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে ২৫ জুন।
কাক্সিক্ষত পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ- পশ্চিমাঞ্চলের আঞ্চলিক বৈষম্য কমবে, আর্থ-সামাজিক উন্নয়ন, নতুন নতুন শিল্প-কলকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়নসহ প্রবৃদ্ধি বৃদ্ধি হবে। মোংলা বন্দর, পায়রা বন্দর ব্যবহারের গুরুত্ব বেড়ে যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সড়কপথে যোগাযোগ ব্যবস্থা একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। ২৫ জুন এই দিনটিকে স্মরণীয় রাখতে আগামী ২২ জুন বুধবার সকাল ১০টায় একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক অর্থায়নে মুখ ফিরিয়ে নেওয়ার পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালে ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন।
সেই কাক্সিক্ষত পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধনের প্রাক্কালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি তথা বৃহত্তর খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, অধ্যক্ষ মো. জাফর ইমাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টুু, আবু হাসান, এস এম জাহিদ হোসেন, দেশ সংযোগের সম্পাদক মাহবুবুল আলম সোহাগ, উন্নয়ন কমিটির শাহীন জামাল পন, শেখ মোশাররফ হোসেন, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো. আবুল বাশার, মিজানুর রহমান বাবু, মামুনুরা জাকির খুকুমনি, মো. মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, মীর বরকত আলী, মাস্টার মনিরুল ইসলাম, রকিব উদ্দিন ফারাজী, মো. খলিলুর রহমান, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ। খুলনা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category