• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের অনুদান প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২


এনআরবিসি ব্যাংক বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে। ২৭ জুন সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকের কর্পোরট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক সরকারের গ্রামকে শহরায়ন কর্মসূচিকে বেগবান করতে উপশাখা চালু করে গ্রামবাংলার প্রান্তিক ও ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিনাজামানতে সহজ শর্তে ঋণ বিতরণ করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাস মহামারি, শিক্ষা ও চিকিৎসাখাতে সিএসআর কার্যক্রমের আওতায় ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে এনআরবিসি ব্যাংক মানবিক ব্যাংকের উপাধি পেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category