• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

পদ্মা সেতুর জন্য বাংলাদেশকে সৌদির অভিনন্দন

অর্থকণ্ঠ ডেস্ক / ৪৪৮ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান


নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব।
গত ২১ জুন মঙ্গলবার ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে চলেছে। গত পাঁচ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
রাষ্ট্রদূত জানান, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৫০ টন খেজুর উপহার দিয়েছেন। এসব খেজুর বিতরণে বন্যাদুর্গত এলাকাকে প্রাধান্য দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে ৫০ টন খেজুর হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে ত্রাণ প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে সৌদি বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের মাধ্যমে সীমিত আয়ের বহু মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৬ সাল থেকে স্বেচ্ছাসেবী কর্মসূচির আওতায় স্বাস্থ্য, পানি ও পরিবেশগত স্যানিটেশন, খাদ্য ও কৃৃষি নিরাপত্তা, আশ্রয়, খাদ্যসামগ্রী এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ৫০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। গত পাঁচ মাসে ৬ লাখ কর্মী সৌদি আরব গেছেন বলেও জানান রাষ্ট্রদূত। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category