• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

গ্লোবাল অন্ট্রেপ্রেনিউরশীপ উইক ১৪-২০ নভেম্বর

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

আগামী ১৪ থেকে ২০ নভেম্বর ২০২২ বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্লোবাল অন্ট্রেপ্রেনিউরশীপ উইক (বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ) উদযাপন করবে গ্লোবাল অন্ট্রেপ্রেনিউরশীপ নেটওয়ার্ক (জিইএন)। জিইএন এর উদ্যোগে বিশ্বের প্রায় ২০০টি দেশের ২০ হাজার পার্টনারের সহযোগিতায় ৪০ হাজার কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় এক কোটি মানুষকে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রাণিত এবং ক্ষমতায়নের নিমিত্তে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে জিইএন-এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশের মানুষকে উদ্দ্যোক্তা উন্নয়নে সহায়তা এবং উদ্যোক্তা ইকোসিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে পালন করবে সপ্তাহব্যাপী এই আয়োজন। জিইএন বাংলাদেশ আশা করছে এ বছর গ্লোবাল অন্ট্রেপ্রেনিউরশীপ উইক পালনের মাধ্যমে সরাসরি প্রায় ৫০ হাজার মানুষকে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা প্রদান করা যাবে। যারা এখনও তাদের উদ্যোক্তাযাত্রা শুরু করতে পারেনি তাদেরও ব্যবসায়িক ধারনা তৈরিতে সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের আরো বেশি সরকারি এবং বেসরকারী সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্স।
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গ্লোবাল অন্ট্রেপ্রেনিউরশীপ উইক উদযাপন ঘোষণা অনুষ্ঠানে জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান সকল সরকারি, বেসরকারি কলেজ, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়কে নিজ নিজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ১৪ থেকে ২০ নভেম্বর এই সপ্তাহ উদযাপন করার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, অ্যাসোসিয়েশন, যুবসংগঠনকেও একই অনুরোধ জ্যানানো হয়েছে।
গ্লোবাল অন্ট্রেপ্রেনিউরশীপ উইক সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: www.genglobal.org/gew


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category