• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

ভিন্ন স্বাদের খাবার নিয়ে চালু হলো খলিল ফুড কোর্ট

অর্থকন্ঠ ডেস্ক / ৫৯১ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসকে এক্সটেনসান করে চালু হয়েছে খলিল ফুড কোর্ট । গত ১১ এপ্রিল রাত ১২টা এক মিনিটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ফুড কোর্ট চালু করা হয়। খলিল ফুড কোর্টের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান জানান, গ্রাহকদের অনুরোধে রমজানে তাড়াহুড়ো করে ফুড কোর্টটি চালু করা হয়েছে। ঈদের পর কমিউনিটির সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হবে।

তিনি বলেন, ফুড কোর্টে নিয়মিত খাবারের বাইরেও থাকবে নানা রকম হালাল ফাস্ট ফুড। এছাড়াও থাকবে ফুচকা, চটপটি, গরম গরম পিঠা, শর্মা, টার্কিশ গ্রীল, বাবলটি, আইস ক্রিম, নানা ধরনের পেস্ট্রি, বার্গার, কেক, ওয়াফেল, পিৎজা ইত্যাদি ।
খলিল বলেন, গ্রোসারী হাউস থেকে জায়গা বের করে খলিল বিরিয়ানী হাউসকে এক্সটেনসান করে এই ফুড কোর্ট চালু করা হয়েছে। এখানে এক ছাদের নিচে বসে গ্রাহকরা নানাবিধ খাবারের স্বাদ নিতে পারবেন। আগের মতই প্রবাসীদের জন্য গুণগত মানসম্পন্ন, সুস্বাদু ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে।
খলিল বলেন, জায়গার পরিসর বৃদ্ধি পাওয়ায়এখানে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করা হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুডকোর্টটিকে নান্দনিকভাবে সজ্জিত করা হয়েছে। নিউ ইয়র্কের বিশিষ্ট শিল্পী টিপু আলম তাঁর তুলির আঁচড়ে ফুড কোর্টের দেয়ালে তুলে এনেছেন জাতীয় সংসদ ভবন, শাপলা চত্বর, জাতীয় স্মৃতি সৌধ, গ্রামীণ বাড়িঘর ইত্যাদি। এই চমৎকার পরিবেশে গ্রাহকরা উপভোগ করবেন দেশি-বিদেশি খাবার।
অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category