• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন

‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬
‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

প্রবাসী মেধা, দক্ষতা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে যুক্ত করার উদ্যোগ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মেধা, পেশাগত দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিনিয়োগকে বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। এবারের সম্মেলনের মূল স্লোগান— ‘Think Bangladesh’.

ঢাকার বনানীর শেরাটনে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আয়োজক প্রতিষ্ঠান এনআরবি ওয়ার্ল্ড আশা করছে। প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘Think Bangladesh’ স্লোগানের মূল বার্তা হলো—বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের দেশের সম্ভাবনার দিকে নতুন করে দৃষ্টি দেওয়া, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত করা।

এনআরবি ওয়ার্ল্ড একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। বর্তমানে ৫০টিরও বেশি দেশে বসবাসরত বাংলাদেশি পেশাজীবীরা এর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি পেশাজীবী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একটি কার্যকর আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ২০২০ সালে হলেও এর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ শুরু হয় আরও আগে। ২০১৪ সালে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’ আয়োজনের মধ্য দিয়ে এ ধারণার সূচনা হয়। পরবর্তীতে ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালে দুবাইয়ে বিভিন্ন ব্যবসায়িক সম্মেলন আয়োজন করা হয়। পরে ঢাকায় এনআরবি প্রফেশনাল সামিটের মাধ্যমে দেশের নীতিনির্ধারক এবং প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।

 

বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্যোক্তা নিয়ে আলোচনা

এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর বিভিন্ন অধিবেশনে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। গোলটেবিল বৈঠক, আলোচনা পর্ব এবং নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে দেশি ও প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে নতুন অংশীদারত্ব এবং বিনিয়োগের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকরা বলছেন, প্রবাসী বিনিয়োগকারীদের শুধু বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করাই নয়, তাঁদের বিনিয়োগকে নিরাপদ, স্বচ্ছ ও অর্থবহ করার জন্য সরকার, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের সঙ্গে একটি কার্যকর যোগাযোগের ক্ষেত্র তৈরি করাও সম্মেলনের উদ্দেশ্য।

 

‘ব্রেইন ড্রেইন’থেকে ‘ব্রেইন গেইন’

সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় হবে বাংলাদেশের ‘ইৎধরহ উৎধরহ’কে ‘ইৎধরহ এধরহ’-এ রূপান্তর করার সম্ভাবনা। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য পেশাজীবীর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হবে।

এনআরবি ওয়ার্ল্ডের পরিকল্পনার মধ্যে রয়েছে অভিজ্ঞ প্রবাসী পেশাজীবীদের মাধ্যমে বাংলাদেশের তরুণদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা। একই সঙ্গে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত বাংলাদেশি বিশেষজ্ঞদের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

 

স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়েও বিশেষ সম্মেলন

এবারের সামিটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পৃথক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা অংশ নেবেন।

বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন, নতুন প্রযুক্তি ও গবেষণার ব্যবহার এবং স্বাস্থ্য খাতে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিজ্ঞতা দেশের স্বাস্থ্যব্যবস্থায় কীভাবে কাজে লাগানো যায়, সেটিও আলোচনায় গুরুত্ব পাবে।

আসছে নতুন নির্বাহী কমিটি ও আন্তর্জাতিক প্রকাশনা

এনআরবি ওয়ার্ল্ড সামিটে সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করার কথা রয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হবে কয়েকটি আন্তর্জাতিক প্রকাশনা।

যুক্তরাজ্যে ব্যবসা, শিক্ষা, পেশাগত ক্ষেত্র, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখা বাংলাদেশিদের নিয়ে Ôযুক্তরাজ্যের ১০০ সফল বাংলাদেশি’ এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের নিয়ে ইউরোপের ১০০ সফল বাংলাদেশি’ শীর্ষক তালিকা ও প্রকাশনা তৈরির উদ্যোগও নিয়েছে সংগঠনটি।

এসব প্রকাশনার জন্য যুক্তরাজ্য ও ইউরোপের বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়েছে।

এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা শুধু বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না; তাঁদের জ্ঞান, দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগ সক্ষমতাও বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

এই প্রেক্ষাপটে আগামী ডিসেম্বরের সম্মেলনকে দেশ ও প্রবাসের মধ্যে নতুন ব্যবসায়িক, পেশাগত ও বিনিয়োগভিত্তিক যোগাযোগ তৈরির একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় সংগঠনটি।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অংশ নেওয়া, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা পর্যবেক্ষণ এবং দেশ ও প্রবাসের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছে এনআরবি ওয়ার্ল্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category