• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

মার্কেলের ৩০ বছরের দুর্গ জয় করলেন জার্মানির যে তরুণী

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

জার্মানির নির্বাচনে এবার চমক দেখিয়েছেন এক তরুণী। তিনি হলেন আনা কাসাউত্স্কি।

১৯৯৩ সালে জন্ম নেওয়া আনা কাসাউত্স্কি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দীর্ঘদিন দখলে থাকা আসন থেকে জয় পেয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, এই আসনে অ্যাঞ্জেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মার্কেল মনোনীত ৩৩ বছর বয়সি কর নিরীক্ষক জর্জ গুন্থার। নির্বাচনে ২৪.৩ শতাংশ পয়েন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন আনা কাসাউত্স্কি। আর গুন্থার পেয়েছেন ২০.৪ শতাংশ পয়েন্ট।

ওই আসনটি গত ৩০ বছর ধরে যে আসনটি অ্যাঞ্জেলা মার্কেলের দখলে ছিল, এবারের নির্বাচনে সেই আসনটি চলে গেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) দখলে চলে গেল।

১৯৯০ থেকে একচেটিয়াভাবে মার্কেলে দখলে থাকা সেই আসনে জয় পেয়ে জার্মানজুড়ে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন নতুন প্রজন্মের আনা কাসাউত্স্কি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভার্পোমান রুজেন-ভার্পোমান গ্রিফসওয়ার্ল্ড জেলার আসনটি থেকে সরাসরি ম্যান্ডেটে নির্বাচিত হয়ে আসছিলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এবার এটি হাতছাড়া হলো।

নির্বাচনে জয়লাভের পর কাসাউত্স্কি বলেন, ‘আমি অবিশ্বাস্যভাবে সম্মানিতবোধ করছি। এটা আমাদের দলীয় প্রচষ্টোরই ফল।’

কে এই তরুণী?

হাইডেলবার্গে জন্ম নেওয়া তরুণ এ রাজনীতিবিদ সমাজতান্ত্রিক আন্দোলনে জেলাপর্যায়ের একজন নেত্রী। পেশার সূত্রে তিনি গ্রিফসওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার সহায়তা পরিষেবা দলের নেতৃত্ব দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category