• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিবের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

যুবরাজ চৌধুরী , চট্টগ্রাম

জাল ভাউচারে কেনাকাটা ও, অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিব ও পরিবার পরিকল্পনা অধিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জাল ভাউচার দেখিয়ে কেনাকাটার পৌনে দুই কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলাটি দায়ের করা হয়।

রবিবার (১০ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন ড. আশরাফুন্নেছা। এ সময়জুড়ে ক্ষমতার অপব্যবহার করে বাজারদরের চেয়ে বেশি দামে জিনিসপত্র ক্রয় করেন এবং জাল বিলের মাধ্যমে সরকারি টাকা উত্তোলন করেন। মোট ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকার আত্মসাত করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারা ও দুর্নীতি প্রতিরাধে আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেন।
তবে দুদকের দায়ের করা এই মামলায় আশরাফুন্নেছা ছাড়া অন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে তদন্ত চলাকালে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আসামি করা হবে বলে এজাহারে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category