• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৩৩৩ Time View
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

মশিউর আনন্দ, ঢাকা
জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ে এর সঙ্গে  সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। আজ জর্ডানের স্থানীয় সময় সকাল ১০ টায় জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে  ঘন্টাব‍্যাপী সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন দুই মন্ত্রী। সৌজন্য সাক্ষাতে জর্ডান এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান জর্ডানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি/ নবায়ন সহজিকরণ এবং ইতোমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ করার আহবান জানান।
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী দুই দেশের পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় জর্ডানের অ্যাম্বাসি স্থাপনের জন্য জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রী মাযেন ফারায়ে কে অনুরোধ করেন। জবাবে জর্ডানের মন্ত্রী এ বিষয়টি গুরুত্ব সহকারে জর্ডানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বলেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক দ্রুত অগ্রগতির প্রশংসা করেন জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রী।
জর্ডান এবং বাংলাদেশে পারস্পরিক ব‍্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আরও সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের দুই দেশ ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন।
বাংলাদেশ ও জর্ডানের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করবে বলে জানান জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রী।
বাংলাদেশ পুলিশসহ আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে জর্ডানের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে মাযেন ফারায়ে সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান।
বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ‍্য বিনিময়সহ দুই দেশের মাদক সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে মন্ত্রীদ্বয় একমত হন।
বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক  মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পিএস আসাদুজ্জামান ও জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ অপু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category