• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব,উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী

Reporter Name / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ ও ৩১ মার্চ  উৎসবের আয়োজন চলছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের নবান্ন হলরুমে এ উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
দুই দিনব্যপী উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন হবে।

উৎসব নিয়ে এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, সুচিত্রা সেন একজন কিংবদন্তি অভিনেত্রীর নাম। তিনি আমার কাছে নমস্য। তাঁর অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে এক গৌরবোজ্জ্বল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য নিরন্তর যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
উৎসবে প্রথম দিন একটি ও দ্বিতীয় দিন দুইটি ছবি প্রদর্শিত হবে বলে জানান সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-র কর্ণধার  গোপাল সান্যাল। তিনি আরো বলেন প্যন্ডামিক কাটিয়ে বিরতির পর আবার আমরা মিলিত হবো।চা-কফি খেতে খেতে উত্তম-সুচিত্রা অভিনীত ছবি দেখে নষ্টালজিয়ায় ভর করে দর্শকরা ঘরে ফিরবেন। উৎসবে সহযোগীতা করছে শাহ গ্রুপ।
উল্লেখ কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারতে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category