• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

ব্যতিক্রমী আয়োজনে রাইজ আপ নিউইয়র্ক’র মিট গ্রীট এন্ড সেলিব্রেট ইভেন্ট

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

 

জামিল সারোয়ার 

নিউইয়র্ক: ‘ফাইট ফর ইউর রাইটস’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত দি রাইজ আপ নিউইয়র্ক ব্যতিক্রমী আয়োজনে সংবর্ধিত করলেন সম্প্রতি নিয়োগ পাওয়া নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস-এর সিনিয়র এডভাইজর আহসান ছুগতাই ও ডেপুটি কমিশনার দিলিপ চৌহান-কে। গত ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সিটির ফ্রেস মেডোর সিরাজী ক্যাফেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় যে, মেয়রের এডমিনিষ্ট্রেটিভ চীফ ল জজ এবং এডমিনিষ্ট্রেটিভ ট্রায়াল এন্ড হেয়ারিংকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক সাউথ এশিয়ান অসিম রহমান।

‘মিট গ্রীট এন্ড সেলিব্রেট ইভেন্ট’ শীর্ষক ব্যতিক্রমী এই অনুষ্ঠানের শুরুতে পত্রি কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সংবির্ধত অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন  হুমায়ুন কবীর, কারাম চৌধুরী, সংগঠনের কো ফাউন্ডার শামসুল হক, মেয়রের ঘনিষ্ট বন্ধু জুহেব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এরশাদ সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্ক সিটি প্রশাসন সহ ষ্টেট গভর্মেন্টের বিভিন্ন স্থরে বাংলাদেশ কমিউনিটি সহ সাউথ এশিয়ান কমিউনিটির অগ্রযাত্রা নি:সন্দেহে আশার আলো। বিশেষ করে শেয়র এরিক অ্যাডমস-এর প্রশাসনে সাউথ এশিয়ান কমিউনিটি শক্ত অবস্থা তৈরী করতে যাচ্ছে। পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে ঐক্যব্ধভাবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, এখন সময় যার যার অবস্থান থেকে আমাদের ভয়েস রেইজ করা এবং অধিকার আদায়ে সোচ্চার হওয়া।

সংবর্ধিত অতিথিদ্বয় তাদের বক্তব্যে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি ছাড়াও  সাউথ এশিয়ান কমিউনিটির সততা, কাজের প্রতি নিষ্ঠা, মেধা আর যোগ্যতার প্রশংসা করে বলেন, তারা তাদের যোগ্যতায় এনওয়াইপিডি সহ সিটি প্রশাসনে সাফল্যেও স্বাক্ষর রাখছেন। অতিথিদ্বয় বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির যেকোন প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিথিদ্বয়কে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয় এবং বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, ফাহাদ সোলায়মান, জামিল সারোয়ার, রাশেদুল মালিক প্রমুখ উত্তরীয় পরিয়ে দেন।
উল্লেখ্য, নিউইয়র্কারদের অধিকার আদায়ে মডারেট পলিটিক্যাল গ্রæপ হিসেবে ‘দি রাইজ আপ নিউইয়র্ক’ ২০২১ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে চলেছে। বিগত মেয়র নির্বাচনে মেয়র এরিক অ্যাডাম-এর পক্ষে সংগঠনটি কাজ করে এবং মেয়র পদে এনডোর্স করে। পাশাপাশি মেয়র প্রার্থী হিসেকে এরিকের জন্য প্রায় ৩০ হাজার ডলার ফান্ড রেইজ করে ‘দি রাইজ আপ নিউইয়র্ক’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category