• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

 আইভি রহমানের কবিতা 

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

 আইভি রহমানের কবিতা 

সম্পর্ক এবং তার অন্তর্নিহিত রহস্যের বর্ণনায় 

ওদের অনুমতি দিওনা, প্রবেশের, ‘আমাদের সম্পর্ক’ ভাবনায়
ওদের অবকাশ দিওনা, ভাবতে, এক মুহূর্তের জন্যেও- যে,
আমাদের অতীত মৃত এবং অদৃশ্য
আমাদের অতীত ধূসর এবং উধাও
আমাদের অতীত হলদে ঝরা পাতা
আমাদের অতীত হারিয়ে যাওয়া কবিতার পাতা-
দিওনা ভাসতে, ওদের, এই ধারনায়-যে,
আমাদের অতীত দিগন্ত রেখার মত মিলিয়েছে অজানায়।
কারণ- আমাদের অতীত বলে কিছু নেই, আমরা জানি
আমাদের গাঢ় সম্পর্ক গভীরতায়
আমাদের অতীতই আমাদের বর্তমান
এবং আমাদের ধারন করে আছে
অনাগত আগামীর চঞ্চলতায়।

গভীর ঘুমের মাঝে আলোর ঝলকানি-
তোমার মুখ ঝাঁকায় স্বপ্নশাখা
ঘুম ভাঙ্গা বিহ্বল হতবাক চোখের তারা
কাঁপে আঁকাবাঁকা।

####

আলো নেভা চোখের তারায় জেগে ওঠো কি ভয়ংকর সুন্দর
আলো জ্বলে হুট করে ঝলমল সারাটা অন্তর বাড়ী ঘর।
গুন গুন করে যেন ভ্রমরের গুঞ্জন সারাক্ষণ
তন্ময় আমাতে ফোটে ফুল সুবাসিত তনুমন।

চোখের পাপড়ি ধীরে ধীরে ঝরায় বৃষ্টি ভালবাসা সুখ
ফের জাগে সেই প্রেম উত্তাল আহ্বান কি প্রবল উন্মুখ

দুরের কেউ বুঝি খুব বেশি মনে করেছে আমারে
দুরের কেউ বুঝি পড়ছে একান্ত গোপনে ঝরে ঝরে
অন্তরে কাঁদে কেউ, হাসে কেউ অন্ধকারে-
মগ্ন হই আমি তারেই আঁকড়ে ধরে।

ঘুম ভাঙ্গা রাতের আকাশে মেলে দেই নাম তোমার
ঘুম ভাঙ্গা চোখের তারায় জ্বেলে দেই আলো আমার
ঘুম ঘুম তারাদের খিলখিল ভাসে
ঘুম ঘুম মেঘপরি ফের স্বপ্নে আসে।

ঘুম ভাঙ্গা রাতে ফের ঘুম আসে –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category