• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

ক্যানবেরায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে একুশের অনন্য উদযাপন

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

নিউইয়র্ক-বাংলা ডেস্ক
অস্ট্রেলিয়ায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী ক্যানবেরায় প্রভাত ফেরীসহ বাংলাদেশ হাইকমিশনের এসব আয়োজনে ক্যানবেরার মন্ত্রী, রাষ্ট্রদূত-কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশিরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গত তিন বছরের মত এবারও ক্যানবেরার তেলোপিয়া পার্কে মানুকা সার্কিট ও নিউ সাউথ ওয়েলস স্ট্রীটের ক্রসরোডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাত ফেরী সকাল ৬.২০ মিনিটে শুরু হয়ে মানুকা ওভাল ঘুরে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন এসিটি গভর্ণমেন্টের স্বাস্থ্যমন্ত্রী রাসেল স্টিফেন স্মিথ, এ্যটর্নি জেনারেল ও এসিটি গ্রিন দলের নেতা শেন রাতেনবারি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অষ্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সার্ক রাষ্ট্রসমূহের বিভিন্ন ভাষা-ভাষীদের প্রতিনিধি, অষ্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী ও অভিবাসীগণ, অস্ট্রেলিয়া সফরররত বাংলাদেশের এক প্রতিনিধি দলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীগণ। অংশগ্রহণকারীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহীদদের স্মরণে ০১ মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান, ভারতের হাইকমিশনার মনপ্রীত ভোরা, এসিটি গভর্ণমেন্টের স্বাস্থ্যমন্ত্রী রাসেল স্টিফেন স্মিথ , এ্যটর্নি জেনারেল ও এসিটি গ্রিন দলের নেতা শেন রাতেনবারি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এসময় সুফিউর রহমান বলেন,  বিশ্বের প্রায় ৭৯০ কোটি মানুষ প্রায় ৭ হাজার  ভাষায় কথা বলেন যার প্রায় অর্ধেকই ঝুঁকির মধ্যে রয়েছে। এসব  মাতৃভাষা সংরক্ষণে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের হাইকমিশনার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বহুভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব গভীরভাবে অনুভব করে। বক্তাগণ মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের তাৎপর্য্য তুলে ধরেন। ভারতের রাষ্ট্রদূতসহ বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক অর্জনে এবং ভাষার সম্মান রক্ষায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। তারা বর্তমান বিশ্বের অস্থিরতা মোকাবিলার জন্য বহু সংস্কৃতিবাদ ও ভাষার অন্তর্ভুক্তির ওপর জোর দেন।
একুশের ব্যাপারে সম্যক অবহিত করা এবং নৃ-তাত্ত্বিক ভাষাসহ সকল মাতৃভাষার সম্মান তাদের মানসে বিস্তারের লক্ষ্যে গত বছরের ন্যায় এবারও এই অস্থায়ী শহীদ মিনার চারদিন ব্যাপী খোলা রাখা হয়েছে।
সকাল ৮.০০ টায় হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার সুফিউর রহমান জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। নিজ নিজ ধর্মমত ও প্রথা মোতাবেক ভাষা শহীদদের উদ্দেশ্যে মৌন প্রার্থনা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির প্রথম প্রহরের অনুষ্ঠান শেষ হয়।
সন্ধ্যায় দেড় শতাধিক অষ্ট্রেলিয়া প্রবাসী ও অভিবাসী বাংলাদেশির অংশগ্রহণে বাংলাদেশ হাইকমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর এক আলোচনা সভা আয়োজন করা হয় যাতে হাইকমিশনারসহ অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশগ্রহণ করেন। হাইকমিশনার আপন ভাষাপ্রীতি যেন বর্ণবাদে না গড়ায় ও ক্ষুদ্রনৃগোষ্ঠীও ভাষাভাষীদের অধিকার ক্ষুন্ন না করে এ বিষয়ে সজাগ থাকার কথা বলেন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া সফররত বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আলোচনা শেষে ভাষা শহীদদের স্মরণে ও বাংলাদেশকে উপজীব্য করে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category