• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম

Reporter Name / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

অনেক সময় ভুলবশত মোবাইল থেকে গুরুত্বপূর্ণ অনেক ছবি বা ফাইল ডিলিট হয়ে যায়। যদি এগুলো আগেই গুগল ড্রাইভে স্টোর করে রাখা হয়, তাহলে আর এমন অসুবিধায় পড়তে হবে না। জেনে নিন গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম-

গুগল ড্রাইভে ছবি রাখার জন্য আপনাকে প্রথমে গুগল ড্রাইভে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এ জন্য আপনি জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে গুগল ড্রাইভে লগইন করুন।এরপর + আইকনের ওপর ক্লিক করলে আপনি যে কোনো ছবি গুগল ড্রাইভে রাখতে পারবেন। এরপর আপনার সামনে অনেক অপশন আসবে। সেখান থেকে Upload অপশনে ক্লিক করার পর, যে ছবিটি গুগল ড্রাইভে রাখতে চান সেটির ওপর ক্লিক করুন।

ছবিটির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে আপনার ছবিটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর আপনি মোবাইল থেকে ছবিটি ডিলিট করে দিলেও, নির্দিষ্ট ছবিটি আপনার গুগল ড্রাইভে থেকে যাবে।

যদি গুগল ড্রাইভে ফোল্ডার তৈরি করে তার মধ্যে ছবি রাখতে চান, তাহলে + Plus আইকনটিতে ক্লিক করুন। Folder অপশনে গিয়ে, নতুন একটি ফোল্ডার তৈরি করুন। নিজের পছন্দমতো একটি নাম দিতে পারেন ফোল্ডারটির।

এবার সেই ফোল্ডারের ভিতরে গিয়ে, পুনরায় প্লাস আইকনের সাহায্যে আপনার ছবিটিকে আপলোড করে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category