• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সঙ্গে এফবিসিসিআই’র চুক্তি

Reporter Name / ৩৯৫ Time View
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের মূলধারার অর্থনীতি ও বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রি (এফবিসিসিআই)। নিউ ইয়র্কে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভিশন ও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ শীর্ষক সেমিনারে গত ২৫ সেপ্টেম্বর এই চুক্তি সই হয়। চুক্তিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ সই করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। এ সময় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্য পণ্যও আমদানির আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ ৯ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। গত দশকে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতির পরেও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনও অটুট রয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বৈদেশিক নীতি মূলত বঙ্গবন্ধুর মৌলিক মূল্যবোধ ও দর্শনের সফল প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। বেসরকারি খাতকে শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। যা দেশের শিল্পায়ন ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি অর্জনকে নিশ্চিত করেছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মো. জসিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category