• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা

Reporter Name / ২৯১ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

স্মার্ট ফোনের আসক্তি, পড়াশোনার ক্ষতি এ স্লোগানে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানিরা তাদের আবিস্কারকৃত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন প্রদর্শনের জন্য। মেলা দেখতে সকাল থেকে ভিড় করেন সব বয়সের মানুষ। শনিবার বেলা ১১টায় ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শুরু হয়েছে।

বিজ্ঞানের ব্যাপকতা মেলে ধরতে চুয়াডাঙ্গা শুরু হয়েছে দুই দিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিজ্ঞান মেলায় চুয়াডাঙ্গার ৩৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের আবিস্কারকৃত প্রজেক্ট প্রদর্শন করছেন। মেলায় ৩৫টি স্টল রয়েছে। সকাল থেকে সব বয়সের মানুষ ভিড় করছেন মেলা চত্বরে। আগামিকাল রোববার পর্যন্ত চলবে বিজ্ঞান মেলা।

বিজ্ঞান মেলার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category