• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে অনুরোধ

Reporter Name / ৩৩৩ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদইনাইকে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে বাস্তবায়িত ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

গত ২৯ মার্চ কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই অনুরোধ করেন। বৈঠকে আসিয়ান সেক্টরাল পার্টনারশিপ ডায়ালগে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য থাই সরকারের সমর্থন চান ড. মোমেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার থাই প্রতিপক্ষকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী বিমসটেকের কাঠামোর অধীনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

১ এপ্রিল থেকে পর্যটকদের প্রবেশে অনুমতি দিয়েছে থাইল্যান্ড। সেই সিদ্ধান্তের জন্য থাই পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে একটি যথাযথ অনুষ্ঠানের আয়োজনে সম্মত হন।

এদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জিএল পেইরিসের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অগ্র্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত সম্পন্ন করতে অনুরোধ করেছেন।

বৈঠকে ড. মোমেন বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বাণিজ্যিক শিপিং লাইন ও ক্রুজ শিপিং শুরু করার ওপর জোর দেন। এছাড়া এয়ার টিকিটের উচ্চ মূল্য দুই দেশের পর্যটন প্রসারে বাধা সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category